মহেশতলাকে উন্নয়নের ভিত্তিতে এক নম্বর করার বার্তা দিলেন অভিষেক বন্দোপাধ্যায় - The News Lion

মহেশতলাকে উন্নয়নের ভিত্তিতে এক নম্বর করার বার্তা দিলেন অভিষেক বন্দোপাধ্যায়

 


দি নিউজ লায়ন;   মহেশতলাকে উন্নয়নের ভিত্তিতে এক নম্বর করার বার্তা দিলেন ডায়মণ্ডহারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। সোমবার মহেশতলার তৃণমূল প্রার্থী দুলাল দাসের সমর্থনে বদ্দির বাঁধ থেকে চন্দননগর পর্যন্ত রোড শোয়ে অংশ নেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। রোড শোতে কয়েক হাজার মানুষের সমাগম হয়। ‘মমতার দূত’ গাড়িতে প্রার্থীকে নিয়ে সাংসদ এগিয়ে চললে রাস্তায় জনপ্লাবন নামে। যুবক যুবতীর দল মোবাইল ক্যামেরায় বন্দী করেন তাঁদের প্রার্থী ও সাংসদকে। এদিন রোড শো শেষে অন্ধকার নামলেও মানুষের ভিড় উপচে পড়ে রাস্তায়।


 পরে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিজেপির প্রতি তোপ দেগে বলেন,ধর্মের ভিত্তিতে রাজনীতি করে ভোট আদায়ের চেষ্টা করছে বিজেপি। এই লড়াই একদিকে জুমলাবাজ বহিরাগতদের সঙ্গে বাংলার মেয়ের লড়াই। বাংলাদেশে গিয়ে জয় বাংলা বলে দ্বিচারিতা করছে নরেন্দ্র মোদী। এই বহিরাগত শক্তিকে বাংলা থেকে হঠাতেই হবে। পাশাপাশি, তিনি আরও বলেন, উন্নয়নের পরিসংখ্যান নিয়ে আমার সঙ্গে বিজেপির সর্বভারতীয় নেতার লড়াইতে বসুক। দশ গোল দিয়ে বাইরে পাঠাবো। উন্নয়ন তুলে ধরে তিনি বলেন,বিনা পয়সায় রেশন এই সরকারই দিচ্ছে। কন্যাশ্রী, রুপশ্রী,সবুজসাথী উপকার মেয়েছে বাংলার মেয়েরা। তাই বাংলার মেয়েকেই আবার আনতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.